রাউজানের হলদিয়া ইউনিয়নে প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি ডজন ডিম ১০০ টাকা, প্রতি লিটার দুধ ৭০ টাকায় বিক্রি করা হয়েছে।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সারা রাউজানের ন্যায় সোমবার (৮ এপ্রিল) সকালে হলদিয়া ইউনিয়নের আমির হাটে স্টল বসিয়ে কমদামে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রি করা হয়।
এই কর্মসূচী বাস্তবায়ন করে হলদিয়া ইউনিয়ন পরিষদ, সহযোগিতা করে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
কমদামে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রয় কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম।
সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তৌহিদুল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক রুনু ভট্টাচার্য, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ রাজু, শামসুল আলম, প্রাণী সম্পদ দপ্তরের প্রান্ত সরকার, সরোয়ার উদ্দিন, মো. আলী, তৌহিদুল হায়দার বাবুল, সবুজ বড়ুয়া, গিয়াস উদ্দিন, শ্যামল দত্ত, নুরুল আলম, মো. ফিরোজ, মহিলা ইউপি সদস্য সেনোয়ারা, নার্গিস আক্তার, মো. জামাল, মো রাশেদ, মো. ফারহান, বাবলু মল্লিক প্রমুখ।