ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টার দা সূর্য সেনকে স্মরণ 

চট্টগ্রামের রাউজানে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী মাস্টারদা সূর্যসেনের ১৩১তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) উপজেলা সদরের সূর্যসেন চত্বরে মহান বিপ্লবীর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন মাস্টার দা স্মৃতি রক্ষা পরিষদ, রাউজান পৌরসভা,রাউজান কলেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষে।

শ্রদ্ধা নিবেদনে আসেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান  পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত, প্যানেল মেয়র আলহাজ্ব -বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ইউপি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও  ক্রীড়া সংগঠক সুমন দে, সওকত হাসান,  স্বেচ্ছাসেবক লীগ নেতা সওকত হোসেন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক তপন দে, সাবেক ছাত্রনেতা  ইমরান হোসেন ইমু, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ প্রমুখ।