চট্টগ্রামে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি জি এম জহির, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম
ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জিএম জহির উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে ফয়জুল ইসলাম বাচ্চু নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার নাসিম উদ্দীন নির্বাচনের ফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে ১ম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- জসিম উদ্দীন ভূঁইয়া ও ২য় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- জসিম উদ্দীন।
১ম যুগ্ম সম্পাদক পদে মঈনুল ইসলাম চৌধুরী ও ২য় যগগ্ম সম্পাদক পদে হারুন- অর-রশিদ নির্বাচিত হয়েছেন।
সহ-সাংগঠনিক সম্পাদকে কাজী মো. হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদকে কোরবান আলী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকে সঞ্জীব চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদকে অরুণ বড়ুয়া, অর্থ সম্পাদকে শাখাওয়াৎ হোসেন, দপ্তর সম্পাদকে ইফতেখার উদ্দীন, মহিলা সম্পাদকে শাহানাজ পারভীন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে মাসুদ হোসেন এবং যুগ্ম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নুরুল আমিন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাহী সদস্যের ৭টি পদে নির্বাচিত হয়েছেন- আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, মঞ্জুর আলম খান, তৌহিদুল আলম, মোহাম্মদ হাসান এবং জুলকার নাঈম।