সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে ওয়েব ফিল্ম, মুক্তি অনিশ্চিত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলা নিয়ে নির্মিত সিনেমা ‘অমীমাংসিত’।  আগামী ২৯ ফেব্রুয়ারি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

বরাবরই সত্য ঘটনার আবহে সিনেমা নির্মাণ করেন রায়হান রাফি। বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ড, কদমতলীর ট্রিপল মার্ডার, কিশোরগঞ্জের ব্যাংক ডাকাতির মতো ঘটনাগুলো পর্দায় তুলে এনেছেন তিনি। সেগুলো বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে।

তারই ধারাবাহিকতায় নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনির সেই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে নির্মাতা বানালেন ‘অমীমাংসিত’।  সাগর-রুনির হত্যা মামলাটি এখনো অমীমাংসিত চলমান।   গেল বছর মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ১০০তম বার পিছিয়েছে।

আইস্কিনের পরিচালক রিয়াজ আহমেদ বলেন, ২৯ ফেব্রুয়ারি কনটেন্টটি মুক্তি দিতে আমরা প্রস্তুত না।  ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত আর কবে মুক্তি পাচ্ছে ‘অমিমাংসিত’? এমন প্রশ্নে রিয়াজ জানান, এই ব্যাপারে মিটিং হবে।

‘অমীমাংসিত’ তে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।