বাঁশখালীতে ভুবনমঙ্গল সার্বজনীন ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী কেন্দ্রীয় কালীবাড়ি অঙ্গনে সুর্যদেবের পুজা উপলক্ষে ৫৫ তম ভুবনমঙ্গল সার্বজনীন মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন এর উপাধ্যক্ষ শ্রী শ্রী স্বামী রামানন্দ পুরী মহারাজের পৌরহীত্যে শুরু হয়েছে।

তিন দিনব্যাপি অনুষ্টানমালার দ্বিতীয় পর্ব “মহতী ধর্মসভা” রবিবার (১৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাঁশখালী ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মাবলম্বী স্ব স্ব ধর্মীয় কার্যক্রম ও উৎসব ধর্মীয় মর্যাদায় যথাযথভাবে পালন করবে। যুব সম্প্রদায়ের প্রতি তিনি বলেন, সুশিক্ষার মাধ্যমে নিজেকে তৈরী করো, পিছনে থাকাতে হবেনা। অন্যরা তোমাদের অনুসরন করবে।

শিক্ষক শংকর দাশ ও মিলন দাশগুপ্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান ধর্মালোচক ধর্মতত্ত্ববিদ অধ্যাপক ড.শ্রীপতি দাশ, সম্মানিত অতিথি বাঁশখালী পৌরসভার মেয়র এস.এম. তোফাইল বিন হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর ব্যোমপতি দাশ, কাউন্সিলর প্রণব কুমার দাশ। ধর্মসভা শেষে গীতাপাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বুধবার পর্যন্ত মহানামযঞ্জ চলমান থাকবে।