২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘আহারে জীবন’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ।
নির্মাতা ছটকু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি জমা দিয়েছিলাম, আজ (১৮ ডিসেম্বর) বিনা কর্তনে ছাড়পত্র পেলাম।
সিনেমাটি মুক্তি নিয়ে তাড়াহুড়ো নেই জানিয়ে তিনি বলেন, সময় ও ভালো অবস্থা বুঝে সিনেমাটি মুক্তি দেব। সবাই মিলে সিদ্ধান্ত নেব কবে মুক্তি দেওয়া যায়। আর মুক্তির তাড়াহুড়ো নেই, সার্টিফিকেট পেয়েছি, দেশের অবস্থা ভালো হলে আগামী বছর মুক্তি দেব।
করোনাকালীন ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি নিয়ে নির্মিত এই সিনেমায় পূর্ণিমা-ফেরদৗস ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, জয় চৌধুরী, অরুণা বিশ্বাস, সুচরিতা, শাহনূর, সুব্রত, মৌমিতা প্রমুখ। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এর গল্প রচনা করেছেন ছটকু আহমেদ।