চূড়ান্ত ফলাফলের দাবিতে টানা ৪র্থ বারের মত মানববন্ধন

মো: রিপন মিয়া: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফল ২৪ ঘন্টার মধ্যে প্রকাশের দাবিতে মানববন্ধন করছেন চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেইন ফটক বন্ধ করে দিয়ে এই মানববন্ধন পরিচালনা করেন তারা। সারাদেশ থেকে আগত অসংখ্য চাকুরীপ্রার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনে।

মানববন্ধনে অংশ নেওয়া একজন চাকরিপ্রার্থী বলেন ১ অক্টোবর অনুষ্ঠিত মানববন্ধনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক প্রশাসন এ এইচ এম লোকমান সাহেব কাছে জানতে চাইলে তিনি এই নিয়োগ ফলাফল নিয়ে কিছু জানেন না এবং এই বিষয়ে তার কোন মাথা ব্যাথ্যা নাই বলে মন্তব্য করেন বলে জানান ভূক্তভোগী চাকুরীপ্রার্থী।
এই বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, ৮ অক্টোবর মানববন্ধনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক প্রশাসক বলেছিলেন পরিবার কল্যান পরিদর্শক (এফডবিøউভি) রেজাল্ট মন্ত্রণালয়ে রয়েছে। আমরা মন্ত্রণালয়ে গেলে সেখান থেকে জানানো হয় রেজাল্ট অধিদপ্তরে রয়েছে। উক্ত নিয়োগে একটি অমানবিক শর্ত ছিলো “চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী যদি গর্ভবর্তী হন তবে প্রার্থীর নিয়োগ বাতিল হবে”। পরে গত ১১ অক্টোবর শর্তটি বাতিল করা হয়েছে কিন্তু রেজাল্ট প্রকাশ করার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত পাচ্ছেন না তারা। ১৬ অক্টোবর আমরা আবার মানববন্ধন করি সেই সময় পরিচালক প্রশাসন এ এইচ এম লোকমান সাহেব আমাদের আশ^াস দিয়েছেন নভেম্বর মাসের মধ্যে ফলাফল ঘোষনা করবেন। কিন্তু তা কার্যকর না হওয়ায় নভেম্বরের ২৮ তারিখে পুনরায় মানববন্ধন করায় পরিচালক প্রশাসন স্পষ্ট জানিয়ে দেন ফলাফল আমাদের হাতে নাই। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ফলাফল ঘোষনা করা যাচ্ছে না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ৭৬২১ জন নারী পরিক্ষার্থী বার বার ঘুরছে। ফলাফল নিয়ে কেন এতো তালবাহানা, জটিলতা যতোই থাকুক তা নির্মুল করে দ্রæত ফলাফল প্রকাশ করা হোক এটাই তাদের মানববন্ধনের দাবী।