দ্বিতীয় ধাপে আট বিভাগের ১১০ জন ইউএনওকে বদলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় ধাপে ৮ বিভাগের ১১০ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ১১০ জন ইউএনওর বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, “যেসব ইউএনওর কর্মকাল এক বছর বা তার বেশি, তাদের বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাবনা দিয়েছিল কমিশন। এর আলোকে নির্বাচন কমিশনের তিনটি ধাপে প্রস্তাব এসেছে। প্রথম ধাপে ছিল ৪৭ জন, দ্বিতীয় ধাপে ১১০ জন এবং তৃতীয় ধাপে ৪৮ জন। মোট ২০৫ জন ইউএনওর বদলিতে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।”