৪১তম বিসিএসের নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

৪১তম বিসিএসের নন-ক্যাডারে তিন হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে। ৪১তম বিসিএসের নন-ক্যাডারে তিন হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

তালিকা দেখতে নিচের লিংকে ব্রাউজ করুন।

https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/82c95ad5_7e8b_4a8f_b60a_5f32c1508d16/41%20BCS%20non-cadre%20press%20reales.pdf