গুলিস্তানে স্টেডিয়ামের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৮৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার বিশ্বাস জানান, আমরা খবর পেয়ে গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের সামনের ফুটপাত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভিক্ষাবৃত্তি করতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।