মায়ের দায়ের করা মামলায় জামিন না মঞ্জুর শুনে আদালতে অসুস্থ হয়ে পড়ে রেজাউল করিম নামে এক আসামি। পরে পুলিশের সহযোগিতায় আদালত থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে এই ঘটনা ঘটে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. রাহিলা চৌধুরী রেখা বলেন, গত ১৯ নভেম্বর পারিবারিক বিরোধে মা ছকিনা বেগম ছেলে রেজাউল করিম ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বাচুর বিরুদ্ধে আদালতে মামলা করে।
মামলায় সরাসরি ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও স্ত্রীর বিরুদ্ধে সমন দেন আদালত। ছেলে আদালতে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশ শুনে আদালতে অসুস্থ হয়ে পড়ে আসামি রেজাউল করিম। অসুস্থ হয়ে পড়লে পুনরায় জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে।