কক্সবাজার রুটে আরো একটি আন্তঃনগর ১ জানুয়ারি থেকে

পর্যটকদের চাহিদার কারণে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আরো একজোড়া ননস্টপ আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রস্তাবিত ট্রেনটির জন্য তিনটি নাম নাম প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পালকি এক্সপ্রেস, তরঙ্গ এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। ক্সবাজার থেকে ট্রেনটি ছাড়বে রাত আটটায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে, ঢাকার উদ্দেশে ফের ছাড়বে রাত সোয়া ১১টায়। ঢাকা বিমানবন্দর বিরতি দিয়ে কমলাপুর পৌঁছবে ভোর সাড়ে ৪টায়। ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে ভোর সোয়া ৬টায়। ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রামে বিরতি দিয়ে কক্সবাজার পৌঁছাবে বিকেল ৩টায়।  রোববার বিরতি থাকবে। এই ট্রেনে আসন সংখ্যা ৭৮০। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (সিওপিএস) কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।