আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে সংস্থাটি। একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এরই মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবে।