উগ্রপন্থি ইসরায়েলিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র

 

ইসরায়েলিদের জন্য খুব শীঘ্রই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রশাসন জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর যেসব অবৈধ বসতিস্থাপনকারী ইহুদি অত্যাচার নির্যাতন চালিয়েছে— আগামী কয়েক সপ্তাহের মধ্যেতাদের প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

গতকাল ৯৩০ নভেম্বর ) ইসরায়েলে যাত্রা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে গিয়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিঙ্কেন জানিয়ে আসেন, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তারা নিজস্ব ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

গত ৭ অক্টোবর হামাস, ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর গাজায় হামলা শুরু ইসরায়েল । যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে বসতিস্থাপন করা ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। এছাড়া ইহুদিরা ফিলিস্তিনিদের জলপাই গাছ উপড়ে ফেলার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। যুদ্ধ বাধার পর ইহুদি বসতিস্থাপনকারীদের হাতে এখন পর্যন্ত ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এছাড়া দখলদার ইসরায়েলি সেনারাও পশ্চিমতীরের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলায় সেখানে ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পশ্চিমতীরে হামলা-নির্যাতন বাড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

গত ১৮ নভেম্বর ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেন— পশ্চিমতীরের উগ্রপন্থি ইহুদিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবেন তারা।

নাম গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমতীরে হামলা বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলের ওপর চাপ দিয়েছেন তারা। কিন্তু এখন পর্যন্ত এ ধরনের ব্যবস্থা দেখা যায়নি।

তিনি আরও জানিয়েছেন, উগ্রপন্থি ইহুদিদের ওপর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি