দিনাজপুর সদরের গোপালগঞ্জ এলাকায় একজন বৃদ্ধকে গত বৃহস্পতিবার রাতে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
তবে হত্যার কারন এবং জড়িত সম্পর্কে ১ ডিসেম্বর শুক্রবার বিকাল পর্যন্ত কিছুই জানতে পারেননি পুলিশ।
কোতোয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মোতালব জানান, প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবারও গোপালগঞ্জ হাটে চা পান করতে আসেন ৭০ বছর বয়সি বৃদ্ধ কৃষক কমলা কান্ত। বাড়ীতে ফিরে যাবার সময় পথিমধ্যে নির্জন স্হানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে ওৎ পেতে থাকা খুনি ।
খবর পেয়ে রাতেই ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। তবে হত্যার কারন জড়িতদের সম্পর্কে শুক্রবার বিকাল পর্যন্ত কোন তথ্য জানতে পারেননি পুলিশ।