স্বতন্ত্র প্রার্থী হতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

স্বতন্ত্র প্রার্থী হতে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হতে পদত্যাগ করেছে এইচ.এম আবু তৈয়ব এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

একাধিক সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করেছে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব।

বুধবার বিভাগীয় কমিশনার বরাবর তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরে বাংলাদেশ সচিবালয় ফটিকছড়ি উপজেলা-১ শাখার এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ -এর ১২(১) ধারা অনুযায়ী পদত্যাগ পত্র গ্রহণ করে উক্ত পদটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে ক্ষমতাসীন দলের ২১ জন প্রার্থী দলীয় মনোনয়ন চাওয়ার বিপরীতে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি এবং জোটের মনোনীত প্রার্থী সৈয়দ নজিবুল ইসলাম মাইজভান্ডারী।