বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০ টি মহিষ আমদানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৪০টি মহিষ আমদানি করা হয়েছে।ভারতীয় মুরারা জাতের ৬৯ টি বাছুর মহিষ, ৬৯ টি গাভী মহিষ, ০২টি ষাড় মহিষ মোট ১৪০ টি মহিষ আমদানি করা হয়।

মঙ্গলবার (২৮শে নভেম্বর)সন্ধায় ৯টি ট্রাক যোগে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটে মহিষ উন্নয়ন প্রকল্প খামারে যাবে। দুধ উৎপাদনের জন্য ৬৯টি বড় গাভী ও ৬৯টি বাছুর ২টি ষাড়(প্রজনন) আমদানির দরপত্র দেওয়া হয়। বাংলাদেশের আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড মহিষগুলো ভারত থেকে আমদানি করে। ভারতের রফতানিকারক নোরায়াল ডেইরি ফার্ম।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল বলেন, মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নিয়ে যাওয়া হবে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বন্দর পরিচালক রেজাউল করিম জানান, সন্ধ্যায় দিকে ভারতের রপ্তানিকারক নরোয়াল ডেইরি ফার্ম  এর নিকট হতে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তর এর “মহিষ উন্নয়ন  প্রকল্পের আওতায় ভারতীয় ০৯ টি ট্রাকে মুরারা জাতের মোট ১৪০ টি মহিষ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে।বন্দর থেকে যাতে দ্রুত  খালাস হয় সেই বিষয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

উক্ত মহিষ আমদানি করার ক্ষেত্রে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেন এন ইসলাম এবং আমদানিকারক জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, তেজগাঁও ঢাকা।

পরবর্তিতে বেনাপোল স্থলবন্দরের সকল কার্যক্রম শেষে বাংলাদেশী ট্রাক যোগে মহিষ উন্নয়ন প্রকল্প ফকিরহাট,বাগেরহাট গমন করবে বলে জানান সিএন্ডএফ এজেন্ট।