চান্দগাঁওয়ে অসামাজিক কাজ করে পুলিশের হাতে ধরা ৮ নারী-পুরুষ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোড় এলাকায় অসামা‌জিক কাজে জ‌ড়িত থাকার অভিযোগে ৮ জন নারী পুরুষকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২৩ নভেম্বর) চান্দগাঁও মোড় ডাস্টবিনের পূর্ব পাশে ওকিল বিল্ডিংয়ের পঞ্চম তলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের। এ আটজনের মধ্যে ৩ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৭৬ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।