কমনওয়েলথ গেমসের এ্যাসেম্বলী-তে যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাপ্রধান

কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ যোগ দিতে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার সরকারি এ সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে ১৪-১৫ নভেম্বর ২০২৩ তারিখে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সিজিএফের জেনারেল এ্যাসেম্বলী-তে যোগ করবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন।
ওই এ্যাসেম্বলী’তে অংশ নেবেন বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান ১৬ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে ফেরার কথা।