বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর ”বেগম শাহজাহান তালুকদার দাখিল মাদ্রাসা”র নব-নির্মিত বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের রবিবার (১২ নভেম্বর) দুপুরে শুভ উদ্বোধন করেন, এমপি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার (ববি), শামীম ইকতিয়ার, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন মহসিন, অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা মণ্ডলী এবং শেরপুর উপজেলা আওয়ামী লীগ, খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।