শাহরুখ কন্যা সুহানা খানের প্রথম ছবি। বাবা হয়ে পাশে থাকবেন না তা কি কখনো হয়? সম্প্রতি বলিউড বাদশার তিনটি ছবি, ইতোমধ্যেই সুপারহিটের তালিকায় স্থান করে নিয়েছে পাঠান, জওয়ান, এবার ডানকির পালা।
তবে এর মাঝে নাকি ওটিটি-তে শাহরুখের আরও একটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে । ছবির নাম দ্য আর্চিজ।
মেয়ে সুহানা খানের প্রথম ছবিতে নাকি ক্যামিও করেছেন শাহরুখ খান। যদিও খবরটি এখনও পর্যন্ত চাপাই রাখা হয়েছে। ফলে নিশ্চিত কিছু বলা না গেলেও বলিউডে কান পাতলা এখন এই নিয়ে চর্চা তুঙ্গে।
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে সুহানা খান, খুশি কাপুর অগস্ত্য নন্দীর প্রথম সিরিজ দা আর্চিজ। অনেকদিন ধরে জোয়া আখতার এই ছবি নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে মুক্তি পেয়েছে তার ট্রেলার ও গান।
বলিউড সূত্রে জানা গেছে, করণ জোহারের সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হতে চলেছেন সুহানা খান। এবার দেখার পালা প্রথম ছবিতে অভিনয়ের কিং,শাহরুখ খানের কন্যা তার অভিনয় দিয়ে দর্শকদের মন কতটা ছুঁতে পারেন।