ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি। এএনআই
বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত।
সম্প্রতি বাংলাদেশে বিরোধীদের ওপর ‘ধরপাকড়’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে এক সাংবাদিক এ ব্যাপারে ভারতের অবস্থান জানতে চান। জবাবে অরিন্দম বাগচী বলেন, বিরোধীদের দমন, নেতাদের গ্রেপ্তার, জেলে ঢোকানো- এসব মন্তব্য তার নয়। এগুলো প্রশ্নকারীর। তারপর তিনি বলেন, আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে মন্তব্য করতে চাই না। এখানে আমাদের কিছু বলার থাকতে পারে না।