চট্টগ্রামে আবারও বাসে আগুন

চট্টগ্রামে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ও দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে ধুমপাড়া সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিপরীত পাশে গার্মেন্টস কর্মীদের জন্য বাসটি অপেক্ষায় ছিল। ওই সময় সিএনজি চালিত অটোরিকশাতে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই বাসে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।’

এ ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ শনাক্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে অবরোধের পাশাপাশি রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।