উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু, প্রথম দিন সকালেই যাত্রীদের চাপ

আপাতত আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলবে চার ঘণ্টা। প্রথম দিকে এই অংশের তিনটি স্টেশন চালু রাখা হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেট্রোরেলের লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে আগারগাঁও স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করেন। এর ফলে রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় প্রথম টেনটি যাত্রী নিয়ে রওনা হয়। এরপর মোট ১২টি স্টেশন ধরে ৩২ মিনিট পর ট্রেনটি মতিঝিল স্টেশন পৌঁছায়। নির্ধারিত সময় পরপর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন। প্রায় প্রতিটি কোচেই ছিল যাত্রীদের চাপ। একইভাবে মতিঝিল থেকে উত্তরা স্টেশনের উদ্দেশেও ছাড়ে ট্রেন।

আপাতত শুধু চার ঘণ্টার জন্য উত্তরা-মতিঝিল অংশে মেট্রোরেল চলবে। । এই পথে সকাল সাড়ে ৭টা থেকে রাত বেলা ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে । উত্তরা-আগারগাঁও রুটে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে আগারগাঁও-মতিঝিল অংশের ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল—এই তিন স্টেশনে মেট্রোরেল থামবে। বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি—এই চার স্টেশন আগামী তিন মাসের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে টিএসসি স্টেশন আগে চালুর সম্ভাবনা রয়েছে। এরপর কারওয়ান বাজার স্টেশন চালু হতে পারে।ধীরে ধীরে বাড়ানো হবে ট্রেন চলাচলের সময়ও।

উল্লেখ্য, গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে দ্রুতগতির এই বাহন।