২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে যেতে পারবেন। এক্ষেত্রে সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবায়য়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।