বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে গত সোমবার ও মঙ্গলবার নগরের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছিল অবরোধ সমর্থকরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বেল্লাপাড়া ব্রীজের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।