রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভায় সভাপতিত্ব করবেন। সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।
সভায় কেন্দ্রীয় কার্যালয়ের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হওয়ার কথা।