আগামী বছরের ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধিত হবে। । ভারতসহ বিদেশ থেকে অনেক অতিথি আসবেন উদ্বোধনের দিন।
দিনটিতে অযোধ্যায় থাকবে উপচেপড়়া ভিড়, এ নিয়ে নিশ্চিত সেখানকার প্রশাসন। মন্দির উদ্বোধনের প্রায় আড়াই মাস বাকি। কিন্তু ইতিমধ্যে ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে দাবি তাদের। এমন এক বড়সড় ‘ইভেন্ট’ বলিউড থেকে একমাত্র আমন্ত্রিত অতিথি হলেন অভিনেতা অনুপম খের।
কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, অনুপম খেরের মতো অভিনেতারা ভারতের বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ বলেই নামডাক রয়েছে। তারই ধারাবাহিকতায় অনুপম এবার ডাক পেলেন রামমন্দির উদ্বোধনে।
রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে অনুপম বেশ উচ্ছ্বসিত । তিনি অধীর আগ্রহে দিনটির জন্য অপেকায় রয়েছেন । অনুপম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ২২ জানুয়ারি, ২০২৪ সালে ওই ঐতিহাসিক দিনটির অপেক্ষায় রয়েছি। যে দিন রামলালার মন্দিরের উদ্বোধন হবে। হিন্দুরা এ দিনটার জন্য বছরের পর বছর লড়েছে। এটা আমাদের অভিব্যক্তি ভাবনাচিন্তার বহিঃপ্রকাশ। আমি গর্বের সঙ্গে বলছি, হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে থেকে আমি প্রথম, যে ওই দিন পূজা দেব। তারা আমাকে না ডাকলেও আমি যেতামই।