যুবলীগের কর্মীদের শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে : কায়কোবাদ ওসমানী

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী বলেন, যুব লীগের সকল নেতাকর্মীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুব লীগ মিরসরাই উপজেলা যুব লীগ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী।

শুক্রবার বিকাল চারটায় সীতাকুণ্ড উপজেলার একটি কমিউনিটি সেন্টারে মিরসরাই উপজেলা যুব লীগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সদস্য কায়কোবাদ ওসমানী। মিরসরাই উপজেলা যুব লীগের সংগঠক ইফতেখার আহমেদ রুশোর সভাপতিত্বে ও উপজেলা যুব লীগের সংগঠক আছিফুর রহমান শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা যুব লীগের সংগঠক হাসান রেজা মাহমুদ রুমি, জামশেদ আলম, হাসান হাবিব রনি, শাখাওয়াত হোসেন শাকিল প্রমুখ।