জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ পালন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)। ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার নানাবিধ কর্মসূচীর আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ সকল অনুষ্ঠানে এমআইএসটির সকল স্তরের সামরিক ও অসামরিক ছাত্র-ছাত্রী, প্রশিক্ষক ও স্টাফগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এমআইএসটি লাইব্রেরীতে অবস্থিত ‘শেখ রাসেল আঙ্গিনা’-তে বিদ্যমান শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। অত:পর দিনভর ফ্যাকাল্টি ও শিক্ষার্থীদের মাঝে আয়োজিত বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সর্বোপরি, দিবসটির তাৎপর্য সঠিকভাবে তুলে ধরার জন্য এমআইএসটির সকল ছাত্র, শিক্ষক ও স্টাফদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেশ বরেণ্য শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত ছিলেন।
প্রতি বছরের মত এ বছরও ‘শেখ রাসেল দিবস’ এমআইএসটিতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলেও এ বছর প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইদুল ইসলামের পৃষ্ঠপোষকতা ও সরাসরি স¤পৃক্ততায় সর্বক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে।