খালেদার মুক্তি চেয়ে রাস্তায় শতাধিক চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখা। গতকাল শনিবার বেলা ১১টায় শাহবাগে বিএসএমএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে শতাধিক চিকিৎসক মানববন্ধনে অংশ নেন। গত দশ বছরে শাহবাগে কিংবা বিএসএমএমইউতে ড্যাবের উদ্যোগে এটি প্রথম প্রকাশ্য কোন কর্মসূচি।

মানববন্ধনে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদশের ওপর ১৫ বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার চেপে বসেছে, দেশের সব কিছুকে তারা নষ্ট করে দিচ্ছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে পারেনি। চিকিৎসা ব্যবস্থাপনায় চলছে অরাজকতা।
ড্যাব মহাসচিব ডা. মো. আব্দুস সালাম বলেন, আমাদের আজ এখানে দাঁড়ানোর কথা ছিল না। আজ দাঁড়িয়েছি আমার মায়ের সুচিকিৎসার জন্য। আমরা এই সরকারের কাছে তার মুক্তির দাবি করবো না। মুক্তি তার পাওনা। তাকে মুক্তি দিতেই হবে। তার মুক্তির জন্য সব ডাক্তার এক হয়ে আন্দোলন করে রক্ত দেব। তবুও তাকে মুক্ত করে ছাড়বো।
ড্যাব বিএসএমএমইউ শাখা সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদের সঞ্চালনায় মানববন্ধনে আরও অংশ নেন বিএমএর সাবেক মহাসচিব ডা. গাজী আব্দুল হক, সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, উপদেষ্টা ডা. শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, মজিবুর রহমান হাওলাদার, কেন্দ্রীয় নেতা ডা. পারভেজ রেজা কাঁকন, ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ, ডা. নিপুন, ডা. আদনান হাসান মাসুদ, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, ডা. এমদাদুল ইকবাল, বিএসএমএমইউ ড্যাব সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম শহীদ, কোষাধ্যক্ষ ডা. শহিদুল হাসান বাবুল, ডা. এহতেশামুল হক তুহিন, ডা. মিন্টু, ডা. মো. আব্দুস সালাম, ডা. মো. রেদওয়ানুল ইসলাম, ডা. হাসনুল আলম শামীম, ডা. দিদারুল আলম, ডা. আবু নাসের, ডা. মো. জাফর ইকবাল, ডা. এ কে এম কবির আহম্মেদ রিয়াজ, ডা. সালাহউদ্দিন আল আজাদ সোহাগ, ডা. মশিউর রহমান কাজল, ডা. কামরুল ইসলাম, ডা. গালিব হাসান, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. লাবিদ হাসান, ডা. ইদ্রিস, ডা. মোর্শেদ, ডা. আনোয়ার হোসেন মুকুল, ডা. আকবর হোসাইন, ডা. জুয়েল, ডা. আরিফ মাহমুদ জুয়েল, ডা. তুহিন, ডা. পাভেল, ডা. শরীফ, ডা. নজরুল ইসলাম মোল্লা, ডা. আনোয়ার, ডা. তৌফিক, ডা. শাকিল, ডা. আশরাফ, ডা. শাহরিয়ার, ডা. শাহেদ, ডা. কামরুল, ডা. তাজ উদ্দিন, ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. মাহমুদ মান্নান অঞ্জন, ডা. এরশাদ আহসান সোহেল, ডা. তৌহিদ, ডা. সায়েম রহমান ভুঁইয়া, ডা. মিরাজ, ডা. আহসান মজিদ রনজু, ডা. মঈন, ডা. পলাশ, ডা. মোকাররম পলাশ, ডা. এ কে আজাদ, ডা.রেজা, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. হারুন অর রশিদ প্রমুখ।