৫ শতাংশ সুদ চায় বিশ্বব্যাংক

দেশ বর্তমান ডেস্ক

বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়েক সেক। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবদৌলায়েক সেক। এ সময় বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেয়ার এ প্রস্তাব দেন তিনি। এর আগে বাংলাদেশকে ২ শতাংশ সুদেই ঋণ দিয়েছে সংস্থাটি।