ঢাকায় এসেছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিটা

দেশ বর্তমান ডেস্ক

দু’দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, তার সফর বিদেশী মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে। মার্কিন কর্মকর্তার কনস্যুলার বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।