কর্ণফুলী ও হালদাকে নদীকে বাঁচাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান

মানববন্ধনে কর্ণফুলী সুরক্ষা পরিষদ

কর্ণফুলী ও হালদা নদীকে বাঁচাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান করেছেন কর্ণফুলী সুরক্ষা পরিষদ। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন করে সংগঠনটি।

এ সময়, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, নদীর দখল ও দূষণ বন্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তরা বলেন, চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদী হলো বাংলাদেশের প্রাণ। কর্ণফুলী নদী চট্টগ্রাম বন্দরের চালিকাশক্তি। ৮৫% আয় আসে এই চট্টগ্রাম বন্দর থেকে। অন্যদিকে, পৃথিবীতে রুই মাছের একমাত্র প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। বাংলাদেশের মানুষের খাদ্য মাছের চাহিনা পুরনে প্রধান ভূমিকা রাখছে হালদা নদী। অথচ, গুরুত্বপূর্ণ এই নদী দুটিকে দখল করে নিচ্ছে একটি প্রভাবশালী গোষ্ঠী। দুই পাড় দখল করে ভরাট করে ফেলার কারণে চট্টগ্রাম শহরের মানুষের ময়লা আবর্জনা ও পলিথিন জমাটবদ্ধ হয়ে নদীর তলদেশ সংকীর্ণ হয়ে আসছে। তাই গুরুত্বপূর্ণ নদী দুটিকে বাঁচাতে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো প্রধান কামাল পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, নদী গবেষক প্রফেসর ঈদ্রীস আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব জাহেদুল আলম, পরিবেশ সংগঠক এমএ হাসেম রাজু, রাজনৈতিক সংগঠক মারুফ হাসান রুমি, সাংবাদিক ওয়াহেদ জামান, ব্যারিস্টার সুলতান আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাকের হোসেন খোকন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার, সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক শেখ আলাউদ্দীন, সাংবাদিক মুজিব উল্লাহ তুষার, সাংবাদিক এম আর আমিন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্ল্যাহ্ বাহার, সাংবাদিক মন্জুরুল ইসলাম মন্জু, ছাত্র নেতা আবু নাসের প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালী বের হয়ে জামাল খান রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে ফিরে এসে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।