চট্টগ্রামে নিত্য-পণ্যের বাজারে অভিযান, ৪ দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা

ডিম ও আলুর বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে মূল্য তালিকা না থাকা ও পণ্য ক্রয়ের ভাউচার না থাকার অপরাধে মেসার্স মামুন ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স রফরফ বাণিজ্যালয়কে ৩ হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে ৩ হাজার এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।