উত্তর চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা দিনদিন বৃদ্ধি পাচ্ছে হাটহাজারীর ওপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়কগুলোতে। হাইওয়ে পুলিশ, ট্রাফিক ও থানা পুলিশ এসব গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা না করাই এর কারণ।
মহানসড়কগুলোতে ঝুঁকিপূর্ণ এসব গাড়ি দুর্ঘটনায় হতাহত হচ্ছে অনেকেই। পার্শ্ববতী উপজেলা রাউজান ও ফটিকছড়িতে ব্যাটারি চালিত রিকশা চলাচল না থাকলেও হাটহাজারীর সড়ক ও মহাসড়কে বাধাহীনভাবে চলছে।
চট্টগ্রাম শহরের সাথে লাগোয়া উপজেলাটি যানজটমুক্ত চায় উত্তর চট্টগ্রামবাসী। পর্যটন নগরী রাঙামাটি ও খাগড়াছড়ি যাওয়ার এই মহাসড়ক। প্রতিদিন দূরদুরান্ত থেকে বিভিন্ন যানবাহন এই সড়ক পথে চলাচল করে আসছে। বেশির ভাগ সময় ব্যাটারি চালিত এসব রিকশার জন্য যানজট লেগে যায়।
স্থানীয়রা জানায়, পৌর সদরে একাধিক গ্যারেজ রয়েছে। সেগুলোতে রাতদিন অবৈধভাবে ব্যাটারি চার্জ দিতে খরচ হয় দুই শত টাকা। গ্যারেজগুলোতে বিদ্যুৎ সংযোগ বৈধ না অবৈধ তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন সচেতন মহল।