মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনিসুল হক (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১১ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭ টায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগর এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা চট্টগ্রাম মাহাসড়কের চিনকি আস্তানা এলাকায় ইউটার্ন করার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় পথচারী আনিসুল হক মারাত্মক আহত হন।

এ সময় স্থানিয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।