চট্টগ্রামে শিক্ষিকার আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জয়া মজুমদার (২২) নামে এক স্কুল শিক্ষিকা গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কাঠগড় এলাকার ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

জয়া মজুমদার পতেঙ্গার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তার স্বামীর নাম সুজিত মজুমদার।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ৬ বছরের কন্যাকে পাশের বাসায় রেখে এসে গলায় ওড়না প্যাঁচিয়ে ওই শিক্ষিকা আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।