সারাদেশে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।  সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।  বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।