বাঁশখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা গেলেও আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত মো. সায়মন (৩২) কালীপুর ইউনিয়নের বাঘগোনা এলাকার আব্দুল শুক্কুরের ছেলে।

১৪ আগস্ট, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামদাশ মুন্সির হাট পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মাইটপাড়া এলাকার একটি ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। তার সঙ্গে আরও দুইজন আরোহী ছিল। পিএবি সড়কে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ম

রদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।