চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মো. সাজ্জাদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে নিজ ঘরে ল্যাপটপ চালানোর সময় তাকে পায়ের নীচের অংশে কামড় দেয় একটি বিষাক্ত সাপ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার শারিরীক অবস্থার উন্নতি না হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাজ্জাদুল ইসলাম উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোটবাড়ীয়া গ্রামের মিজানুর রহমানের তৃতীয় সন্তান।
সোমবার (২৪ জুলাই) সকাল ৯টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।
স্থানীয় ফরহাদ হোসেন জানান, সাজ্জাদুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিল। কয়েক বছর আগে সে স্বেচ্ছায় অবসর নিয়ে বাড়ি চলে আসে। রবিবার দুপুরে নিজ ঘরে ল্যাপটপ চালানোর সময় তাকে পায়ের নীচের অংশে কামড় দেয় একটি সাপ।
মিরসরাই সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাই সাপের কামড়ে সাজ্জাদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপের কামড়ে আহত সাজ্জাদুল ইসলামকে সকল পক্রিয়া অনুসরণ করে প্রতিশেধক দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।