এবার তারুণ্যের সমাবেশ করবে যুবলীগ

‘তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক’ স্লোগানে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল রাজধানী ঢাকাসহ ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করেছে।

এর প্রতিবাদে ‘যুব তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে আগামী ২৭ জুলাই  সমাবেশের ঘোষণা দিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

রোববার (২৩ জুলাই) যুবলীগের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের ফাঁকা জায়গা সমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এর আগে, শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

একই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশে করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। সেখানেই সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আগামী ২৪ জুলাই সমাবেশ করার ঘোষণা দেন। পরে সমাবেশের তারিখ ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এমএইচএফ