৩য় বিভাগ ক্রিকেটে ডবলমুরিং ক্লাব ও উদয়ন সংঘ জিতেছে

সিজেকেএস ৩য় বিভাগ ক্রিকেট লিগে ডবলমুরিং ক্লাব ও মাদারবাড়ি উদয়ন সংঘ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ডবলমুরিং ক্লাব ৪ উইকেটে বাকলিয়া একাদশকে এবং মহিলা কমপ্লেক্স মাঠে উদয়ন সংঘ ৩৪ রানে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়েছে।

২টি খেলায় বাকলিয়া একাদশ আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৫৬ রান করে। জবাবে ডবলমুরিং ক্লাব ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

অপর খেলায় উদয়ন সংঘ আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে।  জবাবে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৪১.১ ওভারে ১৫৪ রানে সবকটি উইকেট হারায়।