জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে: মেহজাবীন

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  অসংখ্য চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে মেলে ধরেছেন তিনি।

পর্দায় নিখুঁতভাবে উপস্থিত হয়ে এই অভিনেত্রী নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

ছোট পর্দায় দাপটে এই অভিনেত্রী এখন আর শুধু টিভি নাটকে সীমাবদ্ধ নন তিনি।  ইদানীং ওটিটি প্ল্যাটফর্মেও মেহজাবীনকে দূরদর্শী অভিনয় করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কী তুমি?’  ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।  সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরো একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন।  যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে।  সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।

পোস্টার শেয়ার করে মেহজাবীন লেখেন, প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে।  ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না…।

জানা গেছে, ওয়েব সিরিজটি আট পর্বে নির্মিত হয়েছে। থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্টে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।  দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ ‘আমি কী তুমি?’  শিগগিরই মুক্তি পাবে।