সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাকিব-অপু-জয় একসঙ্গে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিডিও। ওই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন ‘প্রিয়তমা’-র পরিচালক হিমেল আশরাফ।
সংবাদ মাধ্যমে পরিচালক হিমেল আশরাফ বলেন, সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও নিজের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডে খেতে গেছেন, কিছু স্থানে ঘুরছেন শাকিব খান। আমি এখনও বুঝি নাই, এখানে সমস্যা কোথায়?
পরিচালক হিমেলের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, শাকিব- অপু যা করেছেন তা মোটেও অন্যায় নয়। বরং নিজেদের ভাঙা সম্পর্কের আঁচ ছোট্ট ছেলের মনে যেন কোনো নেতিবাচক প্রভাব না ফেলে বাবা- মা হিসেবে তাই করছেন এ তারকা জুটি।
জানা গেছে, শাকিব-অপু নিজেদের প্রফেশনাল কাজের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে সময়ের অনুসন্ধানী চোখে খোঁজ নিয়ে জানা যায়, প্রফেশনাল কাজের পাশাপাশি নিজেদের একটি ব্যক্তিগত কাজও শেষ করতে চান তারা।
সময় টেলিভিশন অনুসন্ধান করে জেনেছে, ব্যক্তিগত কাজটি মূলত অপু ও জয়ের আমেরিকান কাগজ ফাইনাল করা। শাকিব -অপুর একমাত্র ছেলে জয়ের সুন্দর ভবিষ্যতের জন্য এ কাজটি দ্রুত শেষ করতে চান ঢালিউড কিং শাকিব। এ কাজ শেষ করে খুব শিগগিরই দেশে ফিরবেন তারা।