সিএমপিতে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার

চট্টগ্রামে নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে আবদুল মান্নান মিয়াকে। তিনি ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত।  রবিবার (১৬ জুলাই) জননিরাপত্তা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

একই আদেশে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গত বছরের ৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে যোগ দেন তিনি। একই বছরের ২১ সেপ্টেম্বর এই কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

এর আগে তিনি সুনামগঞ্জে এএসপি সদর সার্কেল, মিশন আইভরিকোস্টে অতিরিক্ত পুলিশ সুপার (ডেপুটি কমান্ডার), ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনারের দায়িত্ব পালন করেছেন।