হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনী কেন্দ্র কমিটির উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ ও গণ সংযোগ
মোঃ লিটন মিয়া–পূবাইল গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের মারুকা এলাকায় বিএনপির ধানের শীষ প্রার্থী গাজীপুর৫ আসনের এমপি পদপ্রার্থী এ, কে, এম’ ফজলুল হক মিলন কে বিজয়ী করার লক্ষ্যে আজ শুক্রবার বিকালে,মারুকা মার্কেট, মধ্যপাড়া,মারুকা পশ্চিম পাড়া,বাগুড়া এলাকায় নির্বাচনী প্রচারণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,
পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ জীবন,৪২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ সরকার,,৪২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাত্তার মোল্লা , এ সময় আরো উপস্থিত ছিলেন কাজী রফিক আহবায় হারবাইদ কেন্দ্র কমিটি থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মাইদুল ইসলাম জুয়েল,পূবাইল থানা যুবদল নেতা নজিবুল্লাহ জনি,পূবাইল থানা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি নাহিদ আল মোমেন, যুবদল নেতা আনিছুর রহমান, যুবদল নেতা মোক্তার হোসেন, স্বেচ্ছাসেবক নেতা আলতাফ হোসেন, প্রমুখ,