দুর্গম পাহাড়ে ডিবির অভিযান: ২ অস্ত্রধারী গ্রেপ্তার, উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র
চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা…