বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান জড়ো হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। এ সময় তারা বিভিন্ন শ্লোগান এবং বক্তব্য দিতে থাকেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যতদিন বাংলাদেশের জাতীয় পতাকা বহাল থাকবে দেশের সংবিধান বহাল থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ততদিন বহাল থাকবে ইনশাআল্লাহ। এতে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম। বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন নুরা গং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমলমতি ছাত্রদের ভুল বুজিয়ে আন্দোলনে ধাবিত করে নেতা হয়েছেন,এখন তিনি বিকাশ নুরু মোসাদের এজেন্ট নুরু। কোটি কোটি টাকার মালিক বিকাশ নুরু।আমি সাধারণ ছাত্রদের বলবো আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে আপনাদেরকে যারা ভুল বুঝায় সেটা সবই বুঝেন তাদের কথা কর্নপাত না করে আপনার লেখাপড়া করেন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইউসুফ, মোঃ মনজুরুল, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ শাহিন আরো অনেক নেতাকর্মী তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বক্তারা বলেন কোটার প্রশ্নে কোন ছাড় নয় কোনো আপোষ নয়। বক্তব্য শেষে ৩০% কোটার রায় বহাল রাখায় আনন্দ মিছিল বের করেন।মিছিল মৎস ভবন হয়ে স্বাধীনতা হল গিয়ে শেষ হয়।