হেলিকপ্টার থেকে মিয়ানমারের ছোড়া মর্টারশেলে নারীসহ নিহত ২ বাংলাদেশি

মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টারশেল বাংলাদেশের ভুখণ্ডের ঘুমধুম সীমান্তে একটি বসতবাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ঘুমধুমের জলপাইতলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হুসনে আরা (৫০) ও তাদের বাড়ির এক রোহিঙ্গা কাজের লোক। তার বিস্তারিত পরিচয় মিলেনি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপাইতলী সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড জলপাইতলীর ইউপি মেম্বার শফিকুল ইসলাম।